Sunday, February 22, 2015

EVOLUTION OF LOVE(ভালোবাসার বিবর্তন)



বর্তমানে ভালবাসার সৃষ্টি হয় দেহ থেকে মনে,
পূর্বে তা ছিল মন থেকে দেহে।তাই পূর্বের ভালবাসা
হারিয়ে গেলেও মনের গভীরে অনন্ত কাল বাসা বেধে রইত।
কিন্তু বর্তমানের আবেগী দেহতাত্ত্বিক ভালবাসা হারিয়ে গেলেও
নতুন করে আরেক প্রজাতির দেহকে পাওয়া যায়।
সবাই শুধু ভালবাসা নামক দৈহিক কামনাতে জাগ্রত থাকে।
নৈতিক ভালবাসা এই স্থানে অবৈধ।লোলুপতাই এখানি আত্মিক তত্ত্ব।
দুজনে দুজনার কাছে থাকলে সবকিছুই নৈতিক।
দুরে গেলে কিছুটা নৈতিকতা সৃষ্টি হলেও তা আবেগের তাড়নাতে
পুনরায় প্রজ্বলিত হয়।কোন কারণে দীর্ঘ দিনের আবেগ যদি
ছেড়ে চলে যায়!কিছুদিন মনের কোনেতে কষ্টের সৃষ্টি হয়।
সেটা মনের জন্য নয় সেটা শারীরিক একটি না পাওয়ার কষ্ট এবং
এই কষ্টই আবার তাকে নতুন কোন আবেগী বন্ধু পেতে সহায়তা করে।
যেহেতু বর্তমানে আবেগ বেশী তাই আবেগের প্রাপ্তি ও বেশী।
এবং ভবিষ্যতে এই আবেগ জীবিত থাকবে মানুষের দেহে বহুকাল।
মানুষ নামক প্রাণীটা হারাবে তার ভবিষ্যৎ প্রজন্মও রক্ত ছাড়া কোন
পরিচয়ই তার জন্মের বা তার জন্মদাতার পরিচয় দিতে অপারগ থাকবে।।।
হায় ভালবাসা তুমিও জঙ্গলের পশুর মত বনেগেলে!!হায় আবেগ তোমার দ্বারা সৃষ্ট
ভালবাসা তোমার ভালোবাসাকে কিছুদিন পরে গাছের শাখা মৃগতে রূপান্তরিত করবে।
তাই তুমি সংশোধিত হও তোমার প্রজন্মকে বাঁচাতে!!!!


Monday, January 26, 2015

মনের বিচরণ



মানুষ তার মনকে যত পরিবর্তন করতে পারে
তত পরিমাণ যদি নিজের অবস্থান পরিবর্তন
করতে পারতো তাহলে জীবনে অনেক
কিছুই করা সম্ভবপর হতো।
মনের আবেগে নিজের পাঁশে
অথবা বিছানার সঙ্গী হিসেবে
যে কোন নাড়ীকে কল্পনা করা যাবে কিন্তু
বাস্তবে তা কোনোভাবেই সম্ভব না।
জীবনের অনেক আশাই মনের মাঝে
জমা করে রাখা যাবে কিন্তু তা
পুড়ন করা অসম্ভব।
বয়স বারার সাথে সাথে অনেক কল্পনাই
আলোর মুখ দ্যাখেনাই আর অনেক
কল্পনা এখন আর কল্পনাতেও আসেনা।
মানুষ আমি তাই এই কল্পনার জীবন
মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকবে
কিন্তু বাস্তবে দেহতা পোঁচে গলে যাবে আর
রুহুটা কি হবে সেটা সৃষ্টি কর্তাই বলতে পাড়বে।

Tuesday, January 6, 2015

ভালবাসার সত্ত্বা



ভালবাসা সত্ত্বা বিলিয়ে যদি করতেই হয়
তাহলে তাকে বৈধ সম্পর্কের আদলে
করাই শ্রেয়। নাহলে তা সময়ের বিবর্তনে
অস্লিলতা,নগ্নতা ও অবৈধতার আদলে
বাসা বেধে ধ্বংস হবে।
এতে করে ভালবাসা তার স্বকীয়তা
হারাবে। কেউ হবে প্রতারক কেউ হবে
অনৈতিকতার ধারক। কিছুটা সময় হবে
সৃতি,কিছুটা সুখ বহমান থাকবে
কয়েক দিন,যদি কিছু কষ্ট থাকে তাহলে তা
কিছু কাল নিরবে কাঁদাবে আর অনৈতিকতা
বহমান থাকবে চিরকাল...............
.......................

অনৈতিকতা



ভালবাসাতে অপবিত্রতা বলতে কি কিছু আছে??
প্রশ্ন করেন নিজের কাছে!!
উত্তরে কি খুঁজে পেয়েছেন?
কিছুই পাননি।
কারন ভালবাসার নামে
আপনারা যা করছেন তা হচ্ছে ক্ষণিকের আবেগ,
আপনারা যা পাবেন তা হল আনন্দ,
আপনারা যা নিচ্ছেন তা হচ্ছে সুখ,
আপনারা যা দিচ্ছেন তা হচ্ছে অপবিত্র অনুভুতি,
আপনারা যা অর্জন করছেন তা হচ্ছে
নিস্পাপ অনৈতিকতা!!!!!!!!!!!